শিরোনামঃ

বাংলাদেশ ফুটবল লিগে : গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফর্টিস


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে ৬-০ গোলের বড় ব্যবধানে। ফর্টিসের পক্ষে দুটি করে গোল ও অ্যাসিস্ট করেন পা ওমর বাবু।


আজ শুক্রবার বিকাল তিনটায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ফর্টিস এফসির মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন। কিক অফের পর থেকেই ম্যাচে আধিপত্য ফর্টিস এফসির। চলে একের পর এক আক্রমণ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের ভালো সুযোগ পায় ফর্টিস। কিন্তু বক্সে চুকউদের বা-পায়ের শট ফিরে আসে পোস্টে লেগে। রিবাউন্ডে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ইব্রাহীমও। ১২ মিনিটে মনিরের দুর্বল শট সহজেই গ্লাভসবন্দি করেন ব্রাদার্স গোলকিপার রাজিব। খানিক পর বক্সের সামনের কোনা থেকে চুকউদের ফ্রি কিক শট আবারও আটকে দেন রাজিব। ২১ মিনিটে বক্সে জনাথনের সঙ্গে লড়াই জিতে ইব্রাহীমকে বল বাড়িয়ে দেন পা ওমর বাবু। এরপর ইব্রাহীম গতিময় শট নেন বক্সে, যদিও ক্ষীপ্রতায় ঠেকিয়ে দেন রাজিব। খানিক পর পা ওমর বাবুর শট বেরিয়ে যায় পোস্টের বাইরে দিয়ে। ৩৪ মিনিটে আরও ইসা জালোর হেডে বল জাল খুঁজে নেবে মনে হচ্ছিল, শেষ মুহূর্তে বা-দিকে ঝাঁপিয়ে আরও একবার দলকে বাঁচিয়ে দেন রাজিব। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে প্রথমার্ধে গোলবঞ্চিত রাখেন ফর্টিসকে।


কিন্তু বিরতি থেকে ফিরেই ৫৫ মিনিটে ভালো একটি আক্রমণ করে ব্রাদার্স। কিন্তু সৈয়দ আলী রেজার একটু আগেভাগে নেওয়া শট সহজেই গ্লাভসবন্দি করেন ফর্টিস গোলকিপার সুজন পেরেইরা। এরপর ব্রাদার্সের জালে গোলবন্যাই বইয়ে দিয়েছে ফর্টিস। মোহাম্মদ রাজিব নামের দেয়াল ভাঙ্গেন মোহাম্মদ ইব্রাহীম। ৫৫ মিনিটে জটলার মধ্য দিয়ে জাল খুঁজে নেন ইব্রাহীম। ১-০ গোলে লিড নেয় ফর্টিস।


৬৮ মিনিটে ইনসানের গোলে লিড দ্বিগুণ করে ফর্টিস। বা-দিক থেকে ইসা জালোর নিচু ক্রসে দূরের পোস্টে বলে পা ছুঁইয়েই গোল আদায় করে নেন ইনসান। ৭৫ মিনিটে গোলের খাতায় নিজের নাম লেখান পা ওমর বাবু। মনির আলমের রক্ষণচেড়া পাস পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ছাড়িয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড। ফর্টিস লিড ৩-০ গোলে। পরের মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত; তবে পা ওমর বাবুর শট ব্লক করেন রাজিব।


৮১ মিনিটে দুরূহ কোন থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন পা ওমর বাবু। ম্যাচে দারুণ কিছু সেভ করা রাজিব এভাবে গোল হজম করবেন সেটি হয়ত তিনি নিজেও ভাবেননি।


৮৩ মিনিটে ষে স্টিফেন চুকউদে দলের পক্ষে পঞ্চম গোল করেন। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল টুডু ব্যবধান ৬-০ করেন। তবে বেশ কিছু সুযোগ নষ্ট করায় গোলের খাতা খুলতে না পাড়ায় বগ ব্যবধানে হার নিয়ে বাধ ছাড়ে ব্রাদার্স। তিনটি করে ম্যাচ খেলে সমান ‍দুটিতে জয় এবং একটিতে ড্র করে সমান ৭ পয়েন্ট ফর্টিসের।


ফর্টিস এফসি কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, ব্রাদার্সের গোল রক্ষক মোহাম্মদ রাজিব দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলো। ফলে সুযোগ পেয়েও গোল করতে পারেনি। আমি বললো এটা আমাদের খোলোয়াড়ের ব্যর্থতা ছিলো। তবে দ্বিতীয়ার্ধে ভালে কেলেই গোল করেছে। এই জয়ের মধ্যে দিয়ে এএফসি কাপের প্রস্তুতি ভালো হলো। এই বড় জয় এফসি কাপে খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?