শিরোনামঃ

শিক্ষকের পাশে, ভবিষ্যতের সাথে: ৬০ বছরের নিরবচ্ছিন্ন পথচলা প্রতিপাদ্যে বরিশালে সভা

শিক্ষকের পাশে, ভবিষ্যতের সাথে: ৬০ বছরের নিরবচ্ছিন্ন পথচলা প্রতিপাদ্যে বরিশালে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার সেইন্ট-বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেইন্ট-বাংলাদেশের বাস্তবায়নে এবং গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কে এস এ মহিউদ্দিন মানিক, বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন খলিফা ও সেইন্ট-বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) ফয়সল জামিল। সঞ্চালনা করেন সেইন্ট বাংলাদেশের উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরীর।


আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত অধিকার, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শিক্ষকতার পেশার মর্যাদা রক্ষা ও শিক্ষকদের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?