- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ১০:২৬ এএম
স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ইসহাক জমাদ্দারের কবরস্থানে শ্রদ্ধা ও দোয়া
স্টাফ রিপোর্টারঃ
মাসুদ রেজা ফয়সাল
স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ মোঃ ইসহাক জমাদ্দার (৪৮) এর স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ৫ আগস্ট ২০২৫ ইং সকাল ৮টা ৪০ মিনিটে বরগুনার বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মৃত্যু আঃ আজিজ জমাদ্দারবাড়ি কবরস্থানে শহীদ ইসহাকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বামনা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা, উপজেলা বন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর বামনা উপজেলা প্রতিনিধি এবং বামনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বামনা উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মফিজুর রহমান। এ সময় শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে স্বৈরাচারবিরোধী বিজয় মিছিল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন মোঃ ইসহাক জমাদ্দার। তিনি বরগুনার বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের স্থায়ী বাসিন্দা এবং মৃত্যু আঃ আজিজ জমাদ্দারের পুত্র।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!