- প্রকাশিত: ৭ মে ২০২৬ ০৬:৪৯ পিএম
গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| শিশু বয়স থেকেই মাদক থেকে সচেতন করতেই এই আয়োজন। এ প্রতিযোগীতার মাধ্যমে শিশুরা মাদকের ভয়াবহতা জানতে পারবে বলে মনে করেন আয়োজকেরা।
আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে গিয়ে দেখাগেছে, ছোট ছোট শিশুদের হাতে কাগজ আর রঙ-তুলি। যে যার মনের ভাষা দিয়ে রঙ তুলির আঁচরে ফুটিয়ে তুলছে ছবি। প্রত্যেকের আঁকা ছবিতে ভেসে উঠেছে মাদকের ভায়াবহতা।
আগামী ২৬ জুন মাদকদ্রব্যে অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ বৃহম্পতিবার (০৭ মে) সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ প্রতিযোগীতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়| প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী সচেতনতা, মাদকাসক্ত পরিবারের করুণ চিত্র সুন্দর সমাজ গঠন ও সুস্থ জীবনের নানা বিষয় তাদের ছবিতে ফুটিয়ে তোলে|
আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নবী নেওয়াজ বলেন, আগামী প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে কেবল আইনি ব্যবস্থা যথেষ্ট নয়, বরং সাংস্কৃতিক চর্চা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি| শিশুদের মনস্তত্ত্বে মাদকের নেতিবাচক প্রভাব গেঁথে দিতেই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!