শিরোনামঃ

কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচীকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুটি ককটেল বিস্ফোরন


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লক ডাউন কর্মসূচীকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।


শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও জেলা প্রশাসকের কায্যালয়ের সামনের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


জানাগেছে, রাতে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা প্রশাসক কার্যালয় ও জেলা স্টেডিয়ামের সামনের তিন রাস্তার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দ হবার সাথে সাথে চারিদিকে ধোয়ায় আচ্ছান্ন হয়ে পড়ে। এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতংক।


গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, এ দুটি ককটেল নয় পটকা জাতীয় বস্তু। খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তবে সেখানে কোনো পিলেট বা ধাতববস্তু পাওয়া যায়নি। শুধু পাওডার পাওয়া গেছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের সনাক্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনগত যেসব ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, আমরা সেদিকে এগোচ্ছি। পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রয়োজনে রেডও হবে। সেনা সদস্যদের টহলও বাড়ানো হয়েছে। সবকিছু আমরা নিয়ন্ত্রণে রাখবো। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?