- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২২ জুন ২০২৬ ১১:৩৩ পিএম
কাউনিয়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বরিশালের কাউনিয়া সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুছ ছালাম বেপারী। অনুষ্ঠানে অধ্যক্ষ তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন পরীক্ষায় সফলতা অর্জনের জন্য মনোযোগী ও নিয়মানুবর্তী থাকার আহ্বান জানান।
বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থেকে পড়াশোনায় অধিক মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুসরাত রশিদ, শেখ কামরুন নাহার কাদির, মাহফুজা আফরোজ, মোঃ শহিদুল ইসলাম, সুকণ্ঠ কুমার মালো এবং তানিয়া পারভিন।
অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি ও মেধার ভিত্তিতে তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক উত্তম কুমার বড়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের কাউনিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার (২২ জুন) দুপুর...
-
বরিশালের কাউনিয়া সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের মিলনায়তনে আয়োজিত...
-
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর প্রতি নিধিঃ“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে রুখে দিন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্নীতিবিরোধী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!