শিরোনামঃ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মেহেন্দিগঞ্জ বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত l


মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

‎জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎৫ আগস্ট বুধবার সকাল-১১ টার সময় উপজেলা ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু,পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহবায়ক চৌধুরী শরীফা নাসরিন, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন,সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসাইন, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ,পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা

‎বলেন, আজ সেই ঐতিহাসিক দিন। ৩৬ জুলাই নামে প্রজন্মের পর প্রজন্ম এই দিনটি বেঁচে থাকবে বাংলাদেশের ইতিহাস হয়ে। ২৪" র ৫ আগষ্ট ফ্যাসিবাদের জননী সাঙ্গ পাঙ্গ নিয়ে পালানোর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের ঘুম-খুন, হত্যা, হামলা-মামলা ও নির্যাতনের অবসান ঘটে। জাতি মুক্তি পায় ফ্যাসিবাদের কবল থেকে। জুলাই গণঅভ্যুত্থান একক কোন দলের নয়,ফ্যাসিস্ট বাদে দেশের সকল গণতন্ত্রকামী জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রামের চুড়ান্ত ফসল এটি। বিএনপির হাজার হাজার নেতাকর্মী এবং তাদের পরিবারের আত্মত্যাগের মাধ্যমে আজ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সবাই একত্রিত হতে পেরেছি।বক্তারা আরো বলেন, সবাই সজাগ থাকতে হবে কোনো ভাবেই যেনো দেশের রাজনীতিতে আবার ফ্যাসিবাদের আভির্বাব না ঘটে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?