- প্রকাশিত: ২১ জুন ২০২৬ ০৬:১৫ পিএম
জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান: পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পটুয়াখালী জেলার মে মাসের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলার রতনদিতালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা খান।
শনিবার (২১ জুন) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্নকরণ এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা প্রাপ্তির পর চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা খান বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়; এটি রতনদিতালতলী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়নবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো।”
এ অর্জনে রতনদিতালতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ইউনিয়নের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।
স্থানীয়দের মতে, এই স্বীকৃতি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করবে এবং জনগণের মাঝে সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!