- প্রকাশিত: ৭ জুন ২০২৬ ০৪:০২ পিএম
জঙ্গলের পুকুরে ভেসে উঠল নিখোঁজ যুবকের লাশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে নিখোঁজ যুবক রেজাউল হাওলাদারের (২০) লাশ জঙ্গলের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত রেজাউল উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। সে রাজমিন্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতো।
নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার সকালে রেজাউলের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। ওইদিন রাতে মায়ের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয় রেজাউল। এরপর আর সে (রেজাউল) বাসায় ফিরেনি। রোববার (৭ জুন) সকাল সাড়ে সাতটার দিকে পার্শ্ববর্তী ফারুক মৃধার বাড়ির জঙ্গলের পুকুরে রেজাউলের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে নিহতের শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!