শিরোনামঃ

জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণ।

 জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধিঃ "রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়ালিউর রহমান (রুবেল), উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ রহমান, উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ, এম ফারুক হোসাইন, মৎস্যজীবি সংগঠনের সভাপতি আঃ হামিদ জোমাদ্দার প্রমুখ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?