শিরোনামঃ

ঝালকাঠি-২ আসনে  নলছিটিতে মনোনয়নপত্র দাখিল করলেন   বিএনপির প্রার্থী ইলেন ভুট্টো  জামায়াতে ইসলামীর এসএম নেয়ামুল করিম


 


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও  জামায়াতে ইসলামীর   

 মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম  নলছিটিতে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর সোমবার( বিকেল সোয়া  ৪ টার দিকে ) নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. জোবায়ের হাবিবের কাছে  ইলেন ভুট্টো  মনোনয়নপত্র দাখিল করেন।

ইসরাত  সুলতানা ইলেন  ভুট্টোর নলছিটিতে মনোনয়নপত্র দাখিলের সময় নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম  মিশু,  নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি মো.  আব্দুল আজিজ খলিফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না তার সঙ্গে ছিলেন। এদিন বিকেল পৌনে পাঁচটার দিকে  এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম নেয়ামুল করিমের পক্ষে দলীয় নেতা কর্মীরা উপজেলা নির্বাহীঅফিসার ও সহকারী রিটেনিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.  জোবায়ের হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মমিন উদ্দিনের কাছে  তারা মনোনয়নপত্র  দাখিল করেন




(নোট:- এছাড়া বিএনপি'র কোনো বিদ্রোহী প্রার্থী, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাতীয় পার্টি , অন্য কোনো দলের প্রার্থী এবং স্বতন্ত্র কোনো প্রার্থী নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের  কাছে মনোনয়নপত্র দাখিল করেননি বলেন নিশ্চিত করেন  ইউএনও মো. ভাইয়ের হাবিব।)



ছবির ক্যাপশন: নলছিটি (ঝালকাঠি) নলছিটিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো.  জুবায়ের হাবিবের কাছে মনোনয়নপত্র জমা দেন ঝালকাঠি-০২( দুই )আসনের বিএনপির মনোনীত প্রার্থী  ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।




এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?