- প্রকাশিত: ৮ জুন ২০২৬ ১০:৩১ পিএম
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বরিশালে গণমাধ্যম কর্মীদের সাথে সভা
বরিশাল :
জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ক কার্যক্রম গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যে বরিশালে পরায়ণ প্রকল্পের আওতায় স্থানীয় মিডিয়া প্রতিনিধিদের নিয়ে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) নগরীর চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভাটি অপরাজেয় বাংলাদেশ ও চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন পরায়ণ প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সামিয়া আলী অননা। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন চ্যানেল আই বরিশাল অফিস প্রধান সাঈদ পান্থ, মাই টিভি ব্যুরো প্রধান পারভেজ রাসেল, সাংবাদিক সুমাইয়া জিসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় পরায়ণ প্রকল্পের চলমান কার্যক্রম, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের জন্য আইনগত সহায়তা নিশ্চিতকরণ এবং এসব বিষয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীরা মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যম ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
উল্লেখ্য, নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর অর্থায়নে বাস্তবায়িত পরায়ণ প্রকল্পটি বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর ও মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা এবং ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!