- প্রকাশিত: ২১ মে ২০২৬ ০৩:৫৯ পিএম
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ গলাচিপায় লাবিবা আক্তার সাফার সাফল্য
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ একাধিক ইভেন্টে কৃতিত্ব অর্জন করেছে গলাচিপা উপজেলার মেধাবী শিক্ষার্থী লাবিবা আক্তার সাফা। সে গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
গলাচিপা পৌরসভা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় লাবিবা আক্তার সাফা কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান, হামদ-নাতে দ্বিতীয় স্থান এবং উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করে প্রশংসা কুড়িয়েছে।
লাবিবা আক্তার সাফার পিতা শিমুল গাজী এবং মাতা সাবিনা ইয়াসমিন। তার মা চিকনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মেয়ের এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই লাবিবা আক্তার সাফা পড়ালেখা, কুইজ ও সাংস্কৃতিক কার্যক্রমে অসাধারণ মেধার স্বাক্ষর রেখে আসছে। নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একাধিক বিভাগে সাফল্য অর্জন করায় স্থানীয় শিক্ষাঙ্গনে লাবিবা আক্তার সাফাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!