- প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ০৬:১৬ পিএম
ইসলাম দেশ ও জাতির কল্যাণে মানবিক ময্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী পদযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ইসলাম দেশ ও জাতির কল্যাণে মানবিক ময্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী পদযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়া শাখার নেতাকর্মীরা।
আজ রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা। নির্বাচনী পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো: ইয়াহিয়া মাহমুদ, কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি হাজী ফরিদ আহম্মেদ হাওলাদার, সাধারণ সম্পাদক মো: দ্বীন ইসলাম শেখ, পৌর সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লা, সেক্রেটারী রোমান শেখ, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা জাকির হোসাইন, সেক্রেটারী মো: নুর ইসলাম খান উপস্থিত ছিলেন।
সমাবেশে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ বলেন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া ইসলামের আবাস ভূমি। এই গোপালগঞ্জে জন্ম নিয়েছিল শামসুল হক ফরিদপুরী (র.। িএই টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হাত ধরে এদেশের স্বধীনতা এসেছে। কিন্ত স্বাধীনতার ৫৪ বছরেরও মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হয়নি। আগামীতে ৮দলীয় ইসলামী জোট ক্ষমতায় আসবে। বাংলাদেশের সকল খাত থেকে দূর্নীতি, ঘুষ, সুদ বন্ধ করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় সিসা দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে বরিশালে সচেতনতামূলক র্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।...
-
যবিপ্রবি প্রতিনিধিঃ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!