- প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ০৯:০১ পিএম
ইন্দুরকানীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মোঃমামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানি ( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে নবগঠিত কমিটির উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ককে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক।
শনিবার (০৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ইন্দুরকানী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আঃ মান্নান।
এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এমনকি ২০১৮ সালের জাতীয় সংসদ নিবার্চনে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের সংসদ নিবার্চনী জনসভায় বক্তব্য দিয়েছেন। এছাড়া তিনি একজন দুর্নীতিবাজ। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়া ও অগ্রিম জামানত নিয়ে সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ঘর (বীর নিবাস) দেয়ার কথা বলে একাধিক মুক্তিযোদ্ধার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। আমরা মুক্তিযোদ্ধারা এ কমিটি মানি না। দ্রুত এই কমিটি বাতিল করে ফ্যাসিবাদমুক্ত করে নতুন কমিটি দিতে হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!