- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ০৮:৩১ পিএম
ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত ১ জন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আনিচুর রহমান সেখ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর বিকালে একই বাড়ির চাচাতো ভাই মৃত আ. করিম সেখের ছেলে মনোয়ার সেখের সঙ্গে আনিচুর রহমান সেখের গাছ কাটার করাত নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোয়ার লোহার রড দিয়ে আনিচুরের মাথায় আঘাত করে। এতে তার মাথায় গভীর ক্ষত হয়। স্থানীয়রা আনিচুরের চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের মাথায় গুরুতর আঘাত ও গভীর কাটা রয়েছে। চিকিৎসা চলছে, তবে অবস্থার অবনতি ঘটতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
আনিচুরের স্ত্রী পিয়ারা বেগম সাংবাদিকদের বলেন, “মনোয়ার ও আমরা একই বাড়ির লোক। সামান্য একটি করাতের জন্য তারা আমার স্বামীকে এমনভাবে মেরেছে যে মনে হচ্ছিল মেরে ফেলবে। আমি এর বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত মনোয়ার সেখ বলেন, “ওরা আমার কাছে গাছ কাটার করাত চেয়েছিল, আমি দিতে পারিনি। এরপর তারা আমার বড় মেয়ে, আনিচুরের স্ত্রী ও ছেলের বউ মারতে আসে। তখন আমি লাঠি দিয়ে আঘাত করি, তা আনিচুরের মাথায় লেগে কেটে যায়।”
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত) মো. মোস্তফা বলেন, “ঘটনার পর আহতকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সে এখন কিছুটা সুস্থ, মামলা প্রক্রিয়াধীন।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!