- প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ০৬:৪৫ পিএম
লিফট সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নষ্ট হওয়া লিফট দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার জন্য উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১ টা সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদের কার্যালয়ে এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, যবিপ্রবির কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের একটি লিফট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকার ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অসুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী এবং ছাত্রীদের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে লিফটটি দ্রুত সংস্কার ও সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হলো।
স্মারকলিপি প্রদান শেষে যবিপ্রবির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, একাডেমিক ভবনে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দুইটি লিফটের মধ্যে একটি অচল অবস্থায় রয়েছে। রমজানের শুরু থেকেই লিফটটি নষ্ট থাকায় শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্য লিফটটি চালু থাকলেও সেটির অবস্থাও সন্তোষজনক নয়। প্রায়ই হঠাৎ বন্ধ হয়ে যায়। ফলে নিরাপত্তা ও সময় নষ্ট, এই দুই দিক থেকেই উদ্বেগ বাড়ছে। বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি উপাচার্য বিষয়টি সম্পর্কে অবগত নন বলেও দাবি করেন। প্রতিদিন বহু শিক্ষার্থীকে সিঁড়ি ব্যবহার করে বিভিন্ন তলায় যেতে হচ্ছে, যা বিশেষ করে অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ বলেন, লিফটের এই সমস্যার বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। এই ব্যাপারে দায়িত্বরতদের সাথে কথা বলে আমি দ্রুত সময়ে লিফট ঠিক করার ব্যবস্থা করছি।
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!