- প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১২:০৫ পিএম
গলাচিপায় মিষ্টি ও বেকারির কারখানায় জরিমানা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড ধার্য করেছেন। ৪ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে পৌর শহরের আনন্দ পাড়া এলাকায় একই সময়ে দুটি কারখানার পরিচালককে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এ জরিমানা দিয়েছেন।
জানা যায়, খুলনা দধি ঘরের পরিচালক প্রকাশ ঘোশ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করে আসছেন, যা ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ কারণে তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে তৃষ্ণা বেকারির পরিচালক সুখরঞ্জন পাল মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পণ্যে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্য নেই এবং যথাযথ মোড়ক ব্যবহার করা হয়নি। এ কারণে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, “খুলনা দধি ঘর ও তৃষ্ণা বেকারির কারখানার পরিবেশ ও পণ্যের মান সন্তোষজনক নয়। আইন অনুযায়ী তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাজারে আমরা সচেতনতা মূলক কাজ করছি। বিশেষ করে সবজি, কাঁচা বাজার ও কাঁচা মালের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন তারা রাস্তা দখল না করে ব্যবসা পরিচালনা করে।”
এই অভিযান স্থানীয়দের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করেছে। ভোক্তাদের নিরাপদ পণ্য ব্যবহারের অধিকার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় আইন প্রয়োগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা মনে করছেন, এই পদক্ষেপ স্বাস্থ্য সংরক্ষণ ও ভোক্তা সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!