- প্রকাশিত: ৪ মার্চ ২০২৬ ০৩:১৯ পিএম
যবিপ্রবি ইকসসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ইসলামিক নলেজ সিকারস সোসাইটির (ইকসস) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
এছাড়াও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মুজিবুর রহমান। এদিন বাদ আসর তিনি রমজান মাসের তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত দ্বীনি আলোচনা পেশ করেন।
ইকসসের সাধারণ সম্পাদক আদনান মুয়ীদ বলেন, “বরকতময় মাস রমজান আমাদের মাঝে সমাগত। এ মাসের সর্বোচ্চ কল্যাণ ও ফায়দা অর্জনের লক্ষ্যে আমরা এই রমাদান হালাকার আয়োজন করেছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কর্মরত আনসার সদস্য এবং সকল ছাত্র-শিক্ষককে ইফতার ও হালাকায় একত্রিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সকলের দোয়া কামনা করছি।”
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!