- প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ০২:০৯ পিএম
ভোলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা জানালেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মহান বিজয় দিবসে ভোলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান ও ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শিশুদের জন্য রচনা, আবৃত্তি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন,প্রদর্শনী, ফুটবল, টি-টুয়েন্টি ক্রিকেট, হাডুডু ও কাবাডিও অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে। শিক্ষার্থীদের এ প্রদর্শনীতে ফুটে ওঠে দেশপ্রেম, শৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের চেতনা, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
দিনব্যাপী আন্যান্য কর্মসূচির মধ্যে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
এছাড়াও জেলার সব উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃ মিজানুর রহমান,মো: বেলাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),অনিন্দ্য মন্ডল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),মো: রাজিবুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম সহ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা...
-
ইন্দুরকানী উপজেলা প্রতি নিধি ঃ ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ন ১ নং চাড়াখালী ওয়ার্ড । এলজি,ই,ডি ব্রিজের উপর ও রাস্তার...
-
লাভলু সভাপতি, সবুজ সাধারণ সম্পাদক, সোহাগ সাংগঠনিক সম্পাদকরিয়াজ শরীফ, বরিশাল:বরিশাল উজিরপুর উপজেলায় দলিল লেখক সমিতির ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!