- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৫ এএম
ইন্দুরকানীতে সরকারি জমিতে আওয়ামী লীগ নেতার ভবণ উচ্ছেদ করল প্রশাসন
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি জমিতে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ভবণ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী তিনি পত্তাশী বাজারে এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানাযায়,২০২১ সালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার পত্তাশী বাজারে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ করেন। তিনি আওয়ামী লীগ আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে রাস্তার ওপর ভবন নির্মাণের অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন,আমার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করেছি। কিন্তু প্রতিপক্ষের ইন্দনে প্রশাসন ভবন ভেঙে ফেলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী বলেন,রাজস্ব রাজস্ব খাতের জমি দখল করে ভবন নির্মাণ আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন। বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!