- প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৬:২৪ পিএম
ইন্দুরকানীতে সিভিল সোসাইটি ও গণমাধ্যম কর্মীদের সাথে তামাক নিয়ন্ত্রনে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে সিভিল সোসাইটি ও গণমাধ্যম কর্মীদের সাথে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে পিরোজপুর জেলার অবস্থান পর্যালোচনা শীর্ষক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইন্দুরকানী প্রেসক্লাব সভাকক্ষে রূপাসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন। শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়। মূল আলোচনায় তামাক নিয়ন্ত্রনে পিরোজপুর জেলার অবস্থান তুলে ধরেন কর্মসূচী ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন। এ সময় তিনি জানান বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ডব্লিউবিবি ট্রাস্ট এর সহায়তায় সমগ্র বাংলাদেশের ন্যায় পিরোজপুর জেলায় জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। জরিপের তথ্য-উপাত্থ বিশ্লেষন করে একটি ডাটা কার্ড প্রস্তুত, পিরোজপুর জেলার অবস্থান নির্নয় এবং এ বিষয়ে করণীয় ও সুপারিশমালা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। এতে দেখা যায় পিরোজপুর জেলার স্কোর ৩০, যা অসন্তোষজনক বলে বিবেচিত। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইন্দুরকানী এমইউ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দীন গাজী, ইন্দুরকানী রিপোটার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজা, যায় যায় দিন প্রতিনিধি গাজী আবুল কালাম, দৈনিক৭১ ভিশন উপজেলা প্রতিনিধি মোঃ মামুন হাওলাদার শিমুল, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক জনবানী প্রতিনিধি আরিফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ অহেদুল হক, ইউপি সদস্য মাসুমা আক্তার, সোলায়মান হোসেন, মিজান হাওলাদার, রোজিনা বেগম প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!