- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৮ পিএম
ইন্দুরকানীতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপককে বিদায়ী সংবর্ধনা
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আব্দুল রাজ্জাককে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রূপালী ব্যাংক ইন্দুরকানী শাখা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শাখা ব্যবস্থাপক মো. আব্দুল রাজ্জাক, নবযোগদানকৃত ব্যবস্থাপক মো. ইমরান হোসেন, রূপশী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী বাজার পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম শহিদ, সদস্য খাইরুল বাশার ও রহুল আমিন মাতুব্বর প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. মারুফ হোসেন।
বক্তারা বিদায়ী ব্যবস্থাপক মো. আব্দুল রাজ্জাকের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
বিদায়ী ব্যবস্থাপক আব্দুল রাজ্জাক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইন্দুরকানীর মানুষের সহযোগিতা ও ভালোবাসা সবসময় আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!