- প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ০৮:১১ পিএম
ইন্দুরকানীতে পরিবার কল্যাণ কেন্দ্রে ৮ মাস ঔষধ নাই চিকিৎসা সেবা ব্যাহত
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবার কল্যাণ কেন্দ্রে ৮ মাস ঔষধ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত।
জানা যায়, উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও চন্ডিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত ৮ মাস ধরে কোন ঔষধ সরবরাহ নেই। রোগীরা এসে শুধু ডাক্তার দেখিয়ে চলে যেতে হচ্ছে। ঔষধ না পেয়ে রোগীরা খালি হাতে ফিরে যাচ্ছেন।
রোববার উপজেলার পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, পত্তাশী ও ইন্দুরকানী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গর্ভবতী মা ও শিশুরা চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। পূর্বে এ সেবা কেন্দ্রগুলো থেকে রোগীদের মাঝে ২২ ধরণের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হত। হতদরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবাপ্রার্থীরা ভিড় জমাত। কিন্তু দীর্ঘদিন ঔষধ সরবরাহ না থাকার কারণে সেবা কেন্দ্রগুলো কোন ঔধষ দিতে না পারায় সেবাবঞ্চিত এলাকাবাসী
সেবাপ্রার্থী পারুল বেগম জানান, আমরা গরীব মানুষ। টাকা দিয়ে ঔষধ কেনার সামর্থ্য আমাদের না। তাই আমরা ফ্রিতে ডাক্তার দেখাতে ও ঔষধ নিতে এখানে আসি। কিন্তু ঔষধ না থাকায় অনেক দিন ডাক্তার দেখিয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে।
এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ সোহাগ হোসেন জানান, অনেকদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ঔষধ সরবরাহ না থাকায় আমরা রোগীদের মাঝে বিতরণ করতে পারছি না। তবে খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!