- প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৮ পিএম
ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে রবিবার বেলা ১১.৩০ টায়
ইন্দুরকানির কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের ।
এ সময় ওপেন হাউজ ডে'তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম, ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন , উপজেলা বিএনপির সভাপতি মো: ফরিদ হোসেন, প্রেস ক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিন, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ পরিজপুর জেলা পুলিশ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!