- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪১ পিএম
ইন্দুরকানীতে নৌ পুলিশের উঠান বৈঠক
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে নৌ পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাড়েরহাট এলাকায় নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।
এসময় নৌ পুলিশ সদস্যরা নৌপথে জলদস্যু ও ডাকাতদের হাত থেকে সুরক্ষা, মৎস্য আহরণ ও সংরক্ষণে আইন মেনে চলা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, নৌপথ নিরাপদ রাখতে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এজন্য পুলিশ ও জনগণকে একসাথে কাজ করতে হবে।
উঠান বৈঠকে নৌ পুলিশের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!