- প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:০৮ পিএম
ইন্দুরকানীতে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃমামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সাঈদ।
এসময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক তৌহিদুর রহমান রাতুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, গণঅধিকার পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ইমন, স্কাউটস সাধারণ সম্পাদক আহসানুল হক ছগীর, সরকারি কলেজের প্রভাষক মো. জাকারিয়া হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, জুলাই যোদ্ধা এ্যাডভোকেট নুপুর আখতার, জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি লুলু ও মারজান প্রমুখ।
সরকারি দপ্তরের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন, সরকারি ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ বাবু সঞ্জিত পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
এর আগে জেলা প্রশাসক আবু সাঈদ পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পাড়েরহাট ভূমি অফিস এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
পরে দুপুর ১২টায় তিনি ইন্দুরকানী ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং কচাঁ নদী সংলগ্ন এলজিইডির রাস্তা থেকে মহিদ তালুকদারের বাড়ি হয়ে টিএন্ডটি সড়ক পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন—
“আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি আচরণবিধি মেনে চলা সবার দায়িত্ব। আমাদের কাছে সব প্রার্থীই সমান। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে। আগামীর নির্বাচন যেকোনো মূল্যে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আমরা বদ্ধপরিকর। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!