- প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৬ এএম
ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৪৮) মৃত হাতেম আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে আসছিলেন।
স্থানীয়রা জানান, বারেক শেখ নিজ দোকানে ফ্রিজ পরিস্কার করার সময় হঠাৎ শট সার্কিট থেকে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!