- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০৭:১১ পিএম
ইন্দুরকানীতে বেগম রোকেয়া দিবস পালিত
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র্যালীটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বিআরডিবি সভাপতি মোঃ ফয়জুল কবির তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখা ইন্দুরকানী উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সমাজ কর্মী, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর।
এই বিভাগের আরো খবর
-
দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৩ পিস ইয়াবাসহ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!