- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬ ০৯:৩৩ এএম
হুমকির মুখে জীববৈচিত্র্য গলাচিপায় সংরক্ষিত বনে বাঁধ দিয়ে মাছ শিকার
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত হয়ে গেছে। গলাচিপার সংরক্ষিত ম্যানগ্রোভ ফরেস্ট খালে বাঁধ দিয়ে বন বিভাগ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে চলছে অবৈধ মাছ শিকার। এতে করে হুমকির মুখে পড়েছে ম্যানগ্রোভ ফরেস্ট এবং জীববৈচিত্র্য। প্রতিবছর অবৈধ মাছ শিকারিরা বন বিভাগের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে সংরক্ষিত বনায়নের মধ্যে প্রবাহিত খালগুলোতে যত্রতত্র বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ শিকার করে বলে জানায় স্থানীয়রা। তবে মাছ শিকারের কথা স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো খালে মাছ শিকারের বৈধ অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী।
এ বিষয়ে সংরক্ষিত বনায়নের চরকারফার মধ্যস্বত্বভোগী মোশারেফ প্যাদা বলেন, প্রতিবছরই এ বন বিট দেওয়া হয়। এ বছরও একইভাবে ফরেস্ট অফিস আর রাজনৈতিক নেতাদের ম্যানেজ করেই খালের বিট নেওয়া হয়েছে। যারা খালের বিট নেয় তারাই মাছ ধরে। আবার কেউ কেউ বিট বিক্রি করেও দেয়। তবে কোনো অফিস বা রাজনৈতিক নেতাদের কত টাকা দেওয়া হয়েছে তা পরে বলবেন বলে তিনি জানান।
এ প্রসঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, ‘সংরক্ষিত বনের ভেতর প্রবেশ করা মানেই বন ও বনের প্রকৃতিকে ধ্বংস করা। বিভিন্ন সময় সরেজমিন কথা বলে আমরা দেখেছি, তারা এই খালগুলোতে শুধু মাছ ধরে না, বিষও প্রয়োগ করে। এতে শুধু মাছ নয়, খালের ছোট-বড় সব জলজ প্রাণী ও প্রকৃতির ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক যেমনটা আমরা সুন্দরবনের ভেতরও দেখতে পাই। এসব বন্ধে প্রশাসনকে অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে।’
এ প্রসঙ্গে বন বিভাগের গলাচিপা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত কোনো বনায়নের খাল বিট দেইনি। যারা খালে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
কয়েক বছর আগেও বরিশালের অনিক চন্দ্র সেনের কাছে "ফ্রিল্যান্সিং" শব্দটা ছিল স্রেফ শোনা কথা—পত্রিকার পাতায়, বন্ধুদের আড্ডায় কিংবা ইউটিউবের ভিডিওতে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একের পর এক কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদপদবী ও দলীয় কায্যক্রম থেকে...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এডভোকেট রিপন চৌকিদারকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার ঘটনায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!