- প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫ পিএম
হিজলায় নিখোঁজের পর কিশোরের লাশ উদ্ধার, প্রতিবেশীকে আটক।
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় রহস্যজনক ভাবে এক কিশোরকে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চর বিশোর এলাকায়। শুক্রবার(২০ফেব্রুয়ারী)সকাল ৯ টার সময় চর বিশোর খালের পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করেছেন হিজলা থানা পুলিশ। এ সময় হত্যাকারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়,চর বিশোর গ্রামের আনিস রাড়ীর ছেলে আরিফ (১২)কে একই বাড়ির শাহজালাল বয়াতির পুত্র মোশারফ (১৮) তারাবি নামাজ পড়তে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই আরিফ নিখোঁজ ছিল। নিখোঁজের পরে সারা রাত আরিফের পরিবারের লোকজন এলাকার বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোজাখুজি করে তাকে না পেয়ে মোশারফকে সন্দেহ করেন নিহতর পরিবার। আরিফের মৃতদেহ শনাক্তের পর সন্দেহকারী মোশারফকে স্থানীয় চৌকিদার ও স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তিনি সহজ ভাবে হত্যার দায় স্বীকার করেন। অভিযুক্ত মোশাররফ জানায়,রাত আনুমানিক ১০ টার সময় আরিফ আমাদের ঘরে এসে আমার পিঠের উপরে একটি থাপ্পড় দিলে ঘুমের ঘরে বুকের উপর লাথি লেগে আরিফের মৃত্যু হতে পারে। হত্যার পরে শিশু আরিফের লাশ অভিযুক্ত মোশারফ বয়াতি কাধে করে তার মা মোরশেদা বেগমের পরামর্শে ৮নং ওয়ার্ডের চর বিশোর এলাকার আবুল এর বাড়ির পিছনে খালের কিনারায় ফেলে দেয় বলে তিনি জানান। হিজলা থানার এস আই নুর আমিন জানান,স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং হত্যার সাথে জড়িত সন্দেহে মা ও ছেলেকে আটক করা হয়েছে। হিজলা থানা অফিসার ইনচার্জ এ বিষয়ে বলেন ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!