শিরোনামঃ

গৌরনদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার দিবাগত গভীর রাতে পৌরসভার কাসেমাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত লিয়াকত হাওলাদার (৫০) পৌরসভা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং কাসেমাবাদ গ্রামের মৃত ছত্তার হাওলাদারের ছেলে।

গ্রেপ্তারকৃতর স্বজনরা অভিযোগ করেন, কোন মামলা ছাড়াই হয়রানীর উদ্দেশ্যে তাকে (লিয়াকত) গ্রেপ্তার করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?