- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৫:৩৬ পিএম
গৌরনদীতে যুবদলের আনন্দ র্যালি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সরকারী গৌরনদী কলেজ গেট সংলগ্ন শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম কাফি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এ্যানি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরদার। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রিয়াজ ভাইয়া, যুবদল নেতা জাবের হোসেন জুয়েল, জসিম শরীফ প্রমূখ।
এই বিভাগের আরো খবর
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!