- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ০৪:১৬ পিএম
গৌরনদীতে শিক্ষক দিবসে র্যালি
গৌরনদী বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষকবৃন্দের আয়োজনে রোববার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো.তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাছলিমা বেগম, সহকারী শিক্ষা অফিসার চুন্নু ফকির, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওলিউল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম জহির সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!