- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ০৫:৫১ পিএম
গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিমের মৃত্যু
আহাদ তালুকদার, আগৈলঝাড়া বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে শুক্রবার দুপুরে মাহিম প্যাদা (১৩) মৃত্যুবরণ করেছে। সে ওই গ্রামের ফাহাদ প্যাদার একমাত্র পুত্র এবং পার্শ্ববর্তী উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
গৌরনদী মডেল থানার এস আই নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১ টার দিকে মাহিম প্যাদা সহ অন্যান্য বন্ধুরা পূর্ব বড়দুলালী বাদামতলা জামে মসজিদ পরিষ্কার পরিছন্নতা করতে যায়। এ সময় ওযুখানা পরিষ্কার করার সময় পানির পাম্পের বৈদ্যুতিক তারে ফাহিম বিদ্যুৎপৃষ্ঠ হয়।
গুরুতর অবস্থায় উদ্ধার করে মাহিমকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। পারিবারিক কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরাতহাল শেষে লাস্ট দাফনের অনুমতি দেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!