- প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৬ পিএম
গোপালগঞ্জের বাসের চাপায় ভ্যান চালক নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় সুকেন বর (৩২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন দূর্ঘটনার বিসয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যান চালক সুকেন বর কাশিয়ানী উপজেলার মাহমুদপুর গ্রামের জীতেন বরের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ভ্যান চালক সুকেন বর। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ভ্যান চালক সুকেনকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন।
তিনি আরো বলেন, তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!