- প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:১১ পিএম
গোপালগঞ্জে যুবলীগ থেকে পদত্যাগ করার সাথে সাথেই মালা পড়িয়ে যুবদলে বরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ থেকে পদত্যাগ করার সাথে সাথেই গাঁদা ফুলের মালা পড়িয়ে যুবদলে বরণ করে নেয়া হয়েছে আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ্জাক মোল্লাকে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াবদারহাট বাজার সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগ দেন।
সংবাদ সম্মেলনে রাজ্জক মোল্লা লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবত আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী যুব লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখন আমি স্বেচ্ছায় যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রণিত হয়ে যুবদলে যোগদান ও তাদের সকল রাজনীতির কর্মসূচিতে অংশগ্রহণ করবো।
সংবাদ সম্মেলন শেষ হবার পরপরই যুবলীগ থেকে পদত্যাগ করা রাজ্জাক মোল্লাকে গাঁদা ফুলের মালা পড়িয়ে যুবদলে বরণ করে নেয়া হয়।
এ সময় উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, আমতলী ইউনিয়ন যুবদলের সম্পাদক সবুজ মিয়া, সহ-সভাপতি হেলাল মিয়া, আমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাকিম বিল্লাহ, সহ-সভাপতি মেহেদী হাসান শামিম, যুবদল নেতা রুবেল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। #
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে বরগুনা কালেক্টর স্কুল...
-
মাসুদ রেজা ফয়সাল:দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি...
-
নিজস্ব প্রতিবেদক আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে...
-
মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!