গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নিয়ে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


আজ বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এম এইচ খান মঞ্জুর পক্ষে ফরম সংগ্রহ করেন সমর্থক আজম খান। আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি মনোনয়ন চেয়েছিলেন এম এইচ খান মঞ্জু। কিন্তু বিএনপি ড্যাব নেতা ডাঃ কে এম বাবরকে মনোনয়ন দেন। ফলে মনোনয়ন বঞ্চিত হয়ে বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল স্বতন্ত্র প্রার্থী হবার। আজ মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে সেই গুঞ্জন সত্যি হলো। শেষ পর্যন্ত এম এইচ খান মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে থাকলে বিএনপির ভোটের মাঠে প্রভাব ফেলবে।


জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-০১ আসন থেকে মোঃ আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 


এছাড়া, গোপালগঞ্জ-০২ আসনের জামায়াত প্রার্থী আজমল হোসেন সরদারের পক্ষে জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সমশের আলী মোল্লা। এবং গোপালগঞ্জ-০৩ আসনের জামায়াত প্রার্থী এম এম রেজউল করিমের পক্ষে গোপালগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী ও গোপালগঞ্জ-০৩ আসনের আসন সচিব শওকত আলম আজাদ।   


উল্লেখ্য, গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসন রয়েছে।এসব আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গনঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষনা করেছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?