- নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
- প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ০৯:২৪ পিএম
গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামী আলামিনের বিরুদ্ধে স্ত্রী মিলি বেগমকে (৩০) পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে| ঘটনার পর থেকে মৃতের স্বামী আলামিন পলাতক রয়েছে।
আজ সোমবার (০৬ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামের বাবার বাড়ীর পাশের পুকুরে এ ঘটনা ঘটে|
কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মিলি বেগম ফরিদপুরের আলামিনের স্ত্রী ও কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামের মিজান শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামের মিজান শেখের মেয়ে মিলি বেগম ও তার স্বামী আলামিন (৩০) এক সঙ্গে গোসল করতে পুকুরে নামেন| গোসল শেষে আলামিন একাই শ্বশুর বাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত শশুরবাড়ি ত্যাগ করে| এ সময় তার স্ত্রী সম্পর্কে জানতে চাইলে সে তার শাশুড়িকে জানায় মিলি পরে আসবে|
এরপর দীর্ঘ সময় পার হলেও মিলি বাড়িতে ফিরে না আসায় তাঁর মা পুকুর পাড়ে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান| পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে| ঘটনার পর থেকে মৃতের স্বামী আলামিন পলাতক রয়েছে| স্থানীয়দের অভিযোগ, আলামিন তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছে|
কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, ঘটনাটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে| মরদেহের ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও জানান তিনি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!