- প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ০২:৫২ পিএম
গোপালগঞ্জে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৮টি পরিবারোর মধ্যে অনুদানের চেক বিতরণ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিআরটিএর গোপালগঞ্জ জেলা সার্কেলের আওতাধীন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৮টি পরিবারোর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ বিআরটি ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরকৃত এসব চেক বিতরণ করা হয়।
আজ সোমবার (০৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এসময় গোপালগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক জান্নাতুল মাওয়া ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি নিহত ৮টি পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ করে মোট ৪০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
চেকপ্রাপ্ত পরিবারগুলো হলো, গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের নিহত মো: সাকিল শিকদার, একই উপজেলার সুলতানশাহী গ্রমের নিহত রইচ শেখ, কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের নিহত কুদ্দুস মোল্যা, মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের নিহত মো: রাজিব শেখ, কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া এলাকার দক্ষিণ শশীদল গ্রামের নিহত মো: শেঁর খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার দুয়ারীপাড়া এলাকার নিহত মো: আলমগীর হোসেন, খুলনা সদরের টুটপাড়া এলাকর নিহত তাহুরা বেগম ও একই এলাকার তানিয়া আফরোজের পরিবার।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গত তিন বছরে জেলায় ২৩২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ২৪৬ জন ও আহত হন ৪৯২ জন। সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে স্পীডব্রেকার দিয়েও সড়ক দুর্ঘটনা কমনো যাচ্ছে না। তাই সড়ক দূর্ঘটনা কমাতে সকলকে সচেতন হবার পরামর্শ দেন তিনি। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!