- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ০৭:৪৬ পিএম
গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটর সাইকেলের যুবক নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুলাল শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ শুক্রবার (০৩ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ শহরের কাঁচা বাজার ব্রিজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুলাল শেখ গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে।
ওসি মির মো: সাজেদুর রহমান জানান, মোটর সাইকেল করে লঞ্চঘাট থেকে ঘোষেরচরের বাড়িতে যাচ্ছিল দুলাল শেখ। এসময় শহরের কাঁচা বাজার ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারে সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সে মারাত্সক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!