শিরোনামঃ

গোপালগঞ্জে মহা নবমীবিহিত পূজা অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মন্দিরগুলোতে চন্ডিপাঠ আর অঞ্জলী দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মহা নবমীবিহিত পূজা।


আজ বুধবার (০১ অক্টোবর) সকালে জেলার মন্দিরগুলোতে একযোগে দেবীর নিকট নৈবেদ্য সাজিয়ে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় মহা নবমীবিহিত পূজা। এসময় শংখ, ঢাকের বাজনা, উলুধ্বনি ও আরতীতে মুখরিত হয়ে ওঠে দুর্গতিনাশিনী দেবী দুর্গা প্রতিমা সজ্জিত ১ হাজার ২শ ৮৫ টি পূজা মন্ডপ। এসময় ভক্তরা আশীষ লাভে দেবীর পায়ে ফুল দিয়ে অঞ্জলী প্রদান করেন। এসময় ভক্তরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন। আগামীকাল ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদিয়া দূর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এ পুজাকে কেন্দ্র করে জেলার সড়কগুলোতে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 


ভক্ত লিলি সরকার বলেন, আজ মহা নবমীর পুজা অনুষ্টিত হয়েছে। আমি কেন্দ্রী কালীবাড়ীতে এসে দেবী দুর্গার পায়ে অঞ্জলী দিয়েছি। যাতে আমার মনের সকল আশা পূর্ণ হয়।


অপর ভক্ত সঞ্জয় বিশ্বাস বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দুর্গাপুজা অনুষ্ঠিত করতে পারছি। কোথাও কোন সমস্যা সৃষ্টি হযনি। সকালে দেবীর পায়ে অঞ্জলী দিয়েছি। পৃথীবির সকল প্রার্নী যেন ভালো থাবে, সুখে থাকে।


সাহাপাড়া এলাকার মৈত্রী সংঘের মন্দিরের পুরোহীত দিপঙ্কর চক্রবর্তী বলেন, সকালে এখানে দেবী দূর্গার নবমীবিহিত পূজা অনুষ্টিত হয়েছে। সকল ভক্তরা দেবীর পায়ে অঞ্জলী দিয়েছে। মা যেন সকল অন্ধকার দুর করে সকলের মনে আলো দেন, সকলের মনের আশা যেন পূর্ণ করেন। পৃথিবীর সকল প্রাণী যেন সুখে ও ভালো থাকে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?