- প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২০ পিএম
গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় ডেন্টাল কলেজ হাসপাতালের নিরাপত্তা প্রহরী নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় ডেন্টাল কলেজ হাসপাতালের নিরাপত্তা প্রহরী সামাদ শরীফ (৭৫) নিহত হয়েছেন।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়ার কৃষি গবেষণা ইনিস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সামাদ শরীফ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লংকারচর গ্রামের বাসিন্দা। তিনি গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতালের নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত ছিলেন।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সন্ধ্যার দিকে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ সামাদ শরীফ।
এসময় পিরোজপুরগামী একটি মাইক্রোবাস চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্ত ঘোষণা করেন। #
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!