- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ১২:৩১ পিএম
গোপালগঞ্জে কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা পর মায়ের আত্মহত্যার চেষ্টা
ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দশ দিন বয়সী কন্যা সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস (১৭)।
বৃহস্পতিবার (০২) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিয়া বিশ্বাস টৃঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, টৃঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাসের কন্যা সন্তান হওয়ার পর থেকে অস্বাভাবিক আচরন শুরু করে। সন্ধ্যার পর সে তার দশ দিন বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাড়ী থেকে বের হয়ে যান। পরে বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন। এসময় এলাকার কয়েকজন লোক ওই নারীকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করলে তাদের কাছে নিজের কন্যা সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানায়।
পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে ও মা রিয়া বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কেন বা কি কারনে নিজ শিশু সন্তানকে হত্যা করেছে তা এখনো বলেনি মা রিয়া বিশ্বাস। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!