- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ০৫:২৩ পিএম
গোপালগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি খাল থেকে মানিক বিশ্বাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলার তেতুলবাড়ী গ্রামের একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের ললীনি বিশ্বাসের ছেলে।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, বিকালে তেতুলবাড়ী গ্রামের একটি খালের মানিকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ীতে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে খালের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরো তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।
নিহতের দুলাভাই কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, দূর্গাপুজায় ঘোরার জন্য গতকাল বুধবার মোটর সাইকেলে করে খালা বাড়ী কোটালীপাড়া উপজেলার কালাবাড়ী গ্রামে যায় মানিক।
রাতে মোটর সাইকেলে করে খালাবাড়ী থেকে নিজ বাড়ী দিঘিরপাড় গ্রামে যাচ্ছিল। এসময় মোটর সাইকেলটি তেতুলবাড়ী গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেল নিয়ে খালে পাড়ে যায়।
তিনি আরো বলেন, রাতে বাড়ী না ফেরায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন স্থান খোঁজাখুঁজি করা হয়। পরে আজ বিকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!