- প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ০৮:২৩ পিএম
গোপালগঞ্জে কায্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীর পদত্যাগের হিড়িক, মুকসুদপুরে আরও ৩ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীর পদত্যাগের হিড়িক পড়েছে।
আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের আরও তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
এনিয়ে গত তিনদিনে ১৮ নেতাকর্মী আওয়ামী লীগ ও দলীয় পদ থেকে পদত্যাগ করলেন।
আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন দুই আওয়ামী লীগ নেতা।
পদত্যাগকারী নেতারা হলেন-মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সদস্য মো. নাদিম মুন্সী ও মো. রফিকুল ইসলাম মুন্সী এবং ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. নাদিম মুন্সী জানান, আমি মো. নাদিম মুন্সী মুকসুদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি।
তিনি আরো বলেন, আজ থেকে আমাদের সংগে আওয়ামী লীগের আর কোন সম্পর্ক নেই। আমরা আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হবো না।
অপরদিকে, বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন।
সংবাদ সম্মেলনে কিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছেন। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে আমি আর কখনো রাজনীতির সঙ্গে জড়িত হবো না।
এর আগে গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে মুকসুদপুর থেকে ১০ ও টুঙ্গিপাড়া থেকে ৪ আওয়ামী আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতা পদত্যাগ করেন। এছাড়া শুক্রবার (১৯ ডিসেম্বর) কোটালীপাড়া থেকে যুবলীগ এক নেতা পদত্যাগ করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!