শিরোনামঃ

গোপালগঞ্জে ইজিবাইক চালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল মাতুব্বরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী|

আজ রবিবার (১৪ জুন) দুপুরে মুকসুদপুর উপজেলা কমলাপুর গ্রাম থেকে একটি বিক্ষাভ মিছিল করে বিভিন্ন সড়ক ঘুরে কমলাপুর বাসস্ট্যান্ডে  এসে শেষ হয়। পরে সেখানে সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। এ মানববন্ধনে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন| মানববন্ধনে উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর কবির আহমেদসহ অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন মাইকেল ও পলাশ শেখ, পরিকল্পিতভাবে প্রতিবেশী শহীদুলকে হত্যা করে, তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃতি করে দিয়েছে| ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে| 

গত ৬ জুন শহীদুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন| তারপর আর বাড়িতে ফিরে আসেনি| ৯ জুন শহিদুলের ছিনতাই হওয়া  ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্রধরে ১০ জুন এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত  আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেলও  একই গ্রামের  কাশেম শেখের ছেলে পলাশ শেখকে আটক করে| তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?