- প্রকাশিত: ১৩ মে ২০২৬ ০৩:২৩ পিএম
গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন|
আজ বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান|
ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও কার্যকর করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন| এসময় সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নয়ন, সেবামূলক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন উদ্যোগ সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়|
এ প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজী হুমায়ুন রশিদ, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ সোলায়মান বক্তব্য রাখেন| এসময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন| #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!