- প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ০৬:১৭ পিএম
গোপালগঞ্জে গাছের সাথে ট্রাকের ধাক্কা, চালক নিহত, হেলপার আহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাশিয়ানীতে গাছের সাথে ট্রাকের ধাক্কা লেগে ট্রাক চালক মো: জনি হোসেন (৩৫) নিহত হয়েছে।
আজ বুধবার (০১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরায় এ দূর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক চালক মো: জনি হোসেন যশোর জেলার চৌগাছা এলাকার মোজাম্মেল হকের ছেলে।
ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, খুলনাগামী একটি ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ট্রাকের চালক মো: জনি হোসেন নিহত হয়। এসময় ট্রাকের হেলপার মারাত্মক আহত হন।
তিনি আরো বলেন, দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পরে। পরে দূর্ঘটনাকবলিত ট্রাকটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!