- নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
- প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ০৬:৩২ পিএম
গোপালগঞ্জে গাছ চাপায় আশ্রমের সেবায়েতের নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ চাপায় অসিম (২৭) নামে আশ্রমের এক সেবায়েতের নিহত হয়েছেন।
আজ রবিবার (০৫ জুলাই) বিকেল কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে অবস্থিত 'শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে' এ দুর্ঘটনা ঘটে|
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অসিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা| এই ঘটনায় এলাকায় ও আশ্রমের ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে|
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রবিবার বিকেলে আশ্রমের গাছ কাটা হচ্ছিল| এসময় একটি বড় গাছ চারজন মিলে ঘাড়ে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন| এর এক পর্যায়ে গাছটি ঘাড় থেকে ফেলার সময় সামনের তিনজন দ্রুত সরে যেতে সক্ষম হলেও অসিম সময়মতো সরতে না পারায় গাছের চাপায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান| পরে আশ্রমের অন্য সেবায়েতসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!